
নিজস্ব প্রতিবেদন: অনেকেই মনে করেন, জীবনের নানা ঘটনা যেমন নিয়তির অংশ—তেমনই বিয়েও এক পূর্বনির্ধারিত বিষয়। অর্থাৎ, কে কার জীবনসঙ্গী হবেন, তা আগেই ঠিক হয়ে আছে। তবে বিষয়টি নিয়ে রয়েছে মতভেদ—বিশেষ করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে। কেউ বলেন, সবই আল্লাহর পরিকল্পনা, আবার কেউ মনে করেন, মানুষ নিজের চেষ্টা আর পছন্দের মাধ্যমে জীবনসঙ্গী নির্বাচন করে।
ইসলামে বিয়ে ও তাকদিরের সম্পর্ক
ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহ তায়ালা সৃষ্টির বহু আগে থেকেই সবার জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এক হাদীসে উল্লেখ আছে, আসমান-জমিন সৃষ্টি হওয়ার ৫০ হাজার বছর আগেই প্রতিটি মানুষের তাকদির লেখা হয়েছে। সে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে—কার সঙ্গে কার বিয়ে হবে, সেটাও আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত।
চেষ্টা, পছন্দ ও দোয়ার গুরুত্ব
তবে ইসলাম শুধুমাত্র তাকদিরকেই সব কিছু মনে করে না—মানুষের ইচ্ছা, পরিশ্রম এবং দোয়ারও গুরুত্ব আছে। মানুষ বিয়ের জন্য কাউকে পছন্দ করে, চিন্তা করে, পরিবার পরামর্শ করে, ইস্তিখারা করে এবং অবশেষে সিদ্ধান্ত নেয়। কখনো সেই প্রস্তাব গ্রহণ হয়, আবার কখনো প্রত্যাখ্যাত হয়। এই সবকিছুই মানুষের সচেতন ভূমিকার পরিচায়ক।
তাকদির ও চেষ্টা—দুটোই সত্য
ইসলামী চিন্তাবিদেরা বলেন, মানুষের চেষ্টা নিজেই তাকদিরের অংশ। আপনি যেভাবে চেষ্টা করছেন, দোয়া করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন—সবই সেই বড় পরিকল্পনার অন্তর্গত, যেটি আল্লাহ জানেন। আপনি যে পথ বেছে নিচ্ছেন, তাকদির সেভাবেই আপনার জন্য বাস্তবতা সৃষ্টি করে।
বিয়ে না হওয়া বা বিচ্ছেদও তাকদিরের অন্তর্গত
কখনো বিয়ে হয় না, কখনো ভেঙেও যায়। এটাও আল্লাহর জ্ঞানের বাইরে নয়। হতে পারে, সেই ব্যক্তি আপনার জন্য ঠিক ছিলেন না—আর কেউ একজন অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য আরও উপযুক্ত। তাই কোনো অবস্থাতেই নিজেকে ব্যর্থ ভাবার সুযোগ নেই।
কে কার সঙ্গে বিয়ে করবে, তা একদিকে যেমন আল্লাহর পূর্বজ্ঞান ও পরিকল্পনার অংশ, তেমনি মানুষের চেষ্টাও এই প্রক্রিয়ার অপরিহার্য দিক। বিয়ে একমাত্র তাকদির নয়, বরং তাকদির ও চেষ্টার এক অপূর্ব সমন্বয়।
সোহাগ/

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬