
নিজস্ব প্রতিবেদক: নামমাত্র মুসলমান হলেই জান্নাত নিশ্চিত নয়—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক আলোচনায় তিনি এমন ১৭ শ্রেণির মানুষের কথা উল্লেখ করেন, যারা ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ থেকে বিচ্যুত থাকার কারণে জান্নাতের অধিকার হারাতে পারেন।
তার মতে, মুখে মুসলমান বললেই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নেই। ঈমান, সঠিক বিশ্বাস, নেক আমল এবং খাঁটি নিয়ত—এই চারটি বিষয় মিলেই জান্নাতের পথ তৈরি হয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, যারা ইসলামের ফরজ বিধান অবহেলা করে, গোনাহকে হালকা ভাবে দেখে কিংবা ধর্মীয় দায়িত্ব ভুলে যায়, তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারে, যদিও তারা মুসলমান পরিচয় বহন করে।
তিনি যেসব শ্রেণির মানুষকে সতর্ক করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
1. লোক দেখানো ইবাদতকারী (রিয়া করা ব্যক্তি)
2. জাকাত, ফিতরা বা ফরজ দান এড়িয়ে যাওয়া
3. গিবত, অপবাদ ও পরনিন্দায় লিপ্ত থাকা
4. অহংকার, হিংসা ও দম্ভে জীবনযাপন করা
5. নামাজ ও রোজায় অবহেলা করা
6. কুফরি বা শিরকি বক্তব্যকে তুচ্ছ ভাবা
7. বিদআত প্রচলন ও অনুসরণ করা
8. বিপথগামী মতবাদ বা গোমরাহ দলের অনুসারী হওয়া
9. আল্লাহ ও রাসূলের আদেশ-নিষেধকে অবজ্ঞা করা
10. ইসলামকে দুনিয়ার স্বার্থে বিক্রি করা
11. অন্যের অধিকার জেনে-শুনে নষ্ট করা
12. পরিবার ও সমাজে অন্যায় ছড়িয়ে দেওয়া
13. মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা
14. সত্য জেনেও তা গোপন রাখা
15. ইসলামের শত্রুদের সহযোগিতা করা
16. ইচ্ছাকৃতভাবে হক পথ ছেড়ে দেওয়া
17. আল্লাহভীতিহীন ও গাফেল জীবন যাপন করা
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এদের অনেকেই ইসলামী দৃষ্টিকোণে মুনাফিক বা ফাসিক হিসেবে বিবেচিত হতে পারে। যদি তারা তওবা না করে মৃত্যুবরণ করে, তবে কুরআন ও হাদীস অনুযায়ী জান্নাত তাদের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে।
তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান—নিজের পরিচয়, বিশ্বাস ও আমলের বিশুদ্ধতার দিকে নজর দিতে হবে। সময় থাকতে গাফিলতি, ভুল আকীদা ও পাপ থেকে ফিরে এসে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসাই হবে বুদ্ধিমানের কাজ।

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬