সদ্য সংবাদ
মাদকসহ জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
কুয়েতের জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক সুজুন আল হাজারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩৭ বছর বয়সী এই তারকাকে গত ২০ জুন মাদক ও সাইক্রোট্রপিক পদার্থ রাখার অভিযোগে আটক করা হয়।
গালফ নিউজ-এর খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মাদকবিরোধী জাতীয় অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ না করা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও ভিডিওর ভিত্তিতে নেটিজেনরা নিশ্চিত হয়েছেন যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সুজুন আল হাজারি।
আটকের সময় তার কাছ থেকে গাঁজা, কোকেনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিচার বিভাগীয় সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সুজুন আল হাজারি কুয়েতি বিনোদন জগতের সুপরিচিত মুখ। টেলিভিশন নাটক ও উপস্থাপনায় তার সরব উপস্থিতি বহুদিন ধরেই দর্শকদের নজরে ছিল। তার বিরুদ্ধে আনা এই গুরুতর অভিযোগে কুয়েতজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর