সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
নতুন যে বিপাদে পড়লেন তাসনিম জারা-জানুন বিস্তারিত
হাসান: বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অবশ্যই বাংলাদেশের নাগরিক, বয়স ২৫ বছর পূর্ণ, ভোটার তালিকায় নাম থাকা এবং নির্বাচনী এলাকার কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনপত্র জমা দিতে হয়। এছাড়া আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ছবি ও হলফনামা নির্দিষ্ট ফরম্যাটে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দাখিল করতে হয়।
এই শর্ত মেনে তাসনিম জারা গতকাল থেকে খিলগাঁও থেকে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন।
ভোটার সিরিয়াল নম্বর না পাওয়ায় জটিলতা
কিন্তু আজ জানা গেছে, তিনি গুরুতর সমস্যায় পড়েছেন। ভোটারদের সিরিয়াল নম্বর প্রয়োজন, যা প্রার্থীর হলফনামা ও সমর্থনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয়। নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ভোটার নম্বর পাওয়ার ৫টি প্রচলিত উপায় রয়েছে এসএমএস, অনলাইন, কল, কিউআর কোড বা সরাসরি ওয়েবসাইট।
তবে তাসনিম জারার অভিযোগ, সব পথই বন্ধ। ওয়েবসাইটের সার্ভার ডাউন হওয়ায় ভোটার নম্বর সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, “ওয়েবসাইটের সার্ভার ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হব, কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটি পথ বন্ধ করে রাখা হয়েছে।”
মনোনয়নপত্র জমার শেষ সময় আজ
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায়, প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা যাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাসনিমের এই জটিলতা দেশের স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
নির্বাচনী জটিলতার প্রভাব
স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ভোটার সিরিয়াল নম্বর না পাওয়া এই সব মিলিয়ে নির্বাচনী প্রস্তুতিতে নতুন সংকট সৃষ্টি করেছে। দেশের অন্যান্য স্বতন্ত্র প্রার্থীও একই সমস্যার মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?