ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

দিনাজপুর-৬: ডা. জাহিদের আসনের ফল প্রকাশ-দেখুন জয়ী কে?

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০১:০২:০২
দিনাজপুর-৬: ডা. জাহিদের আসনের ফল প্রকাশ-দেখুন জয়ী কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোট ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৯৯টি কেন্দ্রে গণনা শেষে জানা যায়, ডা. জাহিদ হোসেন ২ লাখ ৩,৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৮,৭১৯ ভোট পেয়ে সমান্য এগোতে পারেননি। ফলে ১৫,১৬৮ ভোট ব্যবধানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা শুক্রবার রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন। নির্বাচনী মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এই জয়ের মাধ্যমে বিএনপি দিনাজপুর-৬ আসনে তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যেখানে ধানের শীষের প্রার্থী নির্বাচনের ফলাফলকে জনমতের প্রকাশ ও রাজনৈতিক শক্তির পরিচায়ক হিসেবে মূল্যায়ন করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ