সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি-দেখুর সর্বশেষ ফলাফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এসব কেন্দ্রে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭১ ভোট।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৩৯ ভোট। ফলে এখন পর্যন্ত বড় দুই দলের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে, আর বাকি কেন্দ্রগুলোর ফলাফল এলেই স্পষ্ট হবে চূড়ান্ত চিত্র।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- নির্বাচনের ফলাফল কবে দিবে: জানালো নির্বাচন কমিশন
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন