ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

কক্সবাজার-১: সালাহউদ্দিনের আসনের ফল প্রকাশ-দেখন কে এগিয়ে?

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২১:৪২:০২
কক্সবাজার-১: সালাহউদ্দিনের আসনের ফল প্রকাশ-দেখন কে এগিয়ে?

কক্সবাজার-১ আসনে ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ধানের শীষ প্রতীকে তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন, যা ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মোট ১৭৭টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।

চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট দলীয় সূত্রে রাত ৮টা ৪৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এই আসনে চূড়ান্ত ফলাফলের দিকে নজর এখন সবার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ