সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
চরমোনাই পীর ফয়জুল করিমের ২ আসনের ফল প্রকাশ-দেখুন কে কত ভোটে এগিয়ে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বেসরকারিভাবে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়।
বরিশাল-৫ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট, ফলে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে বরিশাল-৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। এ আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট, যা তাকে বেসরকারিভাবে বিজয়ী করেছে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুফতি ফয়জুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার দলের একাধিক নেতাকর্মীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে বলে জানা যায়।
এর আগে নির্বাচনের দিন সকালে বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ভোটাররা যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ভোট দিতে পারেন—এজন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি আরও বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সেখানে যেন কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়। ভোটের পরিবেশ ভালো মনে হয়েছে, তবে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক হবে না।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- বিএনপির চেয়ারপারসন তারেক রহমান হাসপাতালে
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?