সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা-জানুন বর্তমান দাম
হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। নতুন করে মূল্যবান ধাতু সোনার দাম লাফিয়ে বেড়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি করেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা।
এই মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এর আগে দেশের বাজারে সোনার দাম কখনোই এত উচ্চতায় পৌঁছায়নি।
বাজুসের ঘোষণা, আন্তর্জাতিক বাজারের প্রভাব
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতেই এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্থিরতা ও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাবেই দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী-
২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা দরে
তবে এসব মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্সদের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
২০২৫ সালে সোনার বাজারে নজিরবিহীন উত্থান
চলতি বছর সোনার বাজারে রীতিমতো রেকর্ড ভাঙা-বদলের সাক্ষী হয়েছে দেশ। ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৯০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে-
৬৩ বার দাম বেড়েছে
২৭ বার কমেছে
গত বছর অর্থাৎ ২০২৪ সালেও সোনার বাজারে অস্থিরতা ছিল, তবে এত ঘনঘন মূল্যবৃদ্ধির নজির আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা