সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল।
বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ মতবিনিময় সভায় প্রকাশ্যে আসেন আসলাম চৌধুরী। উপস্থিত শত শত নেতাকর্মীর হর্ষধ্বনির মধ্যে তিনি দলের দেওয়া চূড়ান্ত মনোনয়নের চিঠিটি প্রদর্শন করেন।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "ব্যক্তিগত মান-অভিমান ও কোন্দল ভুলে এখন ধানের শীষের বিজয় নিশ্চিত করার সময়। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সীতাকুণ্ডের আসনটি পুনরুদ্ধার করতে।"
যেভাবে পাল্টালো হিসাবগত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন। সালাউদ্দিন গত ১৮ ডিসেম্বর নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। কিন্তু সপ্তাহ না ঘুরতেই কেন্দ্রীয় সিদ্ধান্তে সালাউদ্দিনকে সরিয়ে আসলাম চৌধুরীকে বেছে নেওয়ায় সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে।
নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাবআসলাম চৌধুরী নির্বাচনি ময়দানে ফেরায় সীতাকুণ্ড বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এই নেতার প্রত্যাবর্তন দলের সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে বলে মনে করছেন স্থানীয় সমর্থকরা। এখন সালাউদ্দিন ও আসলাম চৌধুরীর অনুসারীরা এক হয়ে নির্বাচনি বৈতরণী কতটা সফলভাবে পার করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা