সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
হাসান: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র। ভোটের দিনে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং দ্রুত নিজের কেন্দ্র শনাক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য।
পদ্ধতি ১: ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ
সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হিসেবে মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে ইসি।
গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করুন।
‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিন।
সঙ্গে সঙ্গেই ভোটার নম্বর, কেন্দ্রের নাম, ম্যাপ এবং কেন্দ্রের দূরত্ব দেখা যাবে।
পদ্ধতি ২: হটলাইন ১০৫
যারা সরাসরি কথা বলে তথ্য জানতে চান, তাদের জন্য রয়েছে হটলাইন সুবিধা।
যেকোনো মোবাইল থেকে ১০৫ নম্বরে কল করুন।
৯ চাপলে অপারেটরের সঙ্গে কথা বলা যাবে।
এনআইডি নম্বর ও জন্মতারিখ জানালে তিনি কেন্দ্র ও ভোটার নম্বর বলে দেবেন।
প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবা চালু থাকবে।
পদ্ধতি ৩: এসএমএস (SMS) সেবা
ইন্টারনেট ছাড়া সাধারণ মোবাইল দিয়েও তথ্য পাওয়া যাবে।
মেসেজে লিখুন: PC <স্পেস> NID Number
পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।
ফিরতি মেসেজে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে।
পদ্ধতি ৪: ইসির ওয়েবসাইট (ecs.gov.bd)
অনলাইন ব্রাউজার ব্যবহার করেও সহজে কেন্দ্র খুঁজে পাওয়া যাবে।
ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিন।
গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান ও যাতায়াতের পথ দেখা যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ভোটাররা নিজেদের তথ্যের পাশাপাশি নিজ এলাকার প্রার্থীদের হলফনামা এবং নির্বাচনের লাইভ ফলাফলও দেখতে পারবেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান