
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নিজ দলের এক নারী নেত্রীকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এ বিষয়ে একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক আরও তীব্র হয়। একদিন চুপ থাকার পর মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তুষার অভিযোগ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।
ফেসবুক পোস্টে সারোয়ার তুষার লিখেছেন:
“আমি নিখুঁত নই। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, এবং তা শুধরে নিতে আমি প্রস্তুত। কিন্তু আমি কোনো অপরাধ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আমার বিচার ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনুচিত। এই smear campaign সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি বলেন, দলের কেন্দ্রীয় এক নারী সহকর্মীকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ভিডিও এবং ছবির মাধ্যমে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তা ঘৃণ্য ও নিন্দনীয়। “এই সহকর্মীরা সম্মানিত নারী। রাজনীতির বাইরে তাদের ব্যক্তিগত জীবন রয়েছে। তাদের নিয়ে এ ধরনের অপপ্রচার শুধু অনৈতিকই নয়, নির্মমতাও।”
সারোয়ার অভিযোগ করেন, তিন মাস আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে প্রকাশ করে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে। “ব্যক্তিগত কথোপকথন অনুমতি ছাড়া প্রকাশ করা গুরুতর অনৈতিক কাজ।”
তিনি আরও বলেন, “পূর্বেও আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছবি বিকৃত করে smear campaign চালানো হয়েছে। আমি কখনো কাউকে হুমকি দিইনি। বরং রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রেই আমি নিজেকে সীমাবদ্ধ রাখি। ব্যক্তিগত চরিত্র হননে আমি বিশ্বাসী নই।”
সারোয়ার তুষার জানান, এনসিপি তাকে ঘটনাটির ব্যাখ্যা দিতে বলেছে। তিনি লিখিতভাবে দলের কাছে নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানান। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে দলের কোনো নারী সহকর্মী বা অন্য কোনো নারীর বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না।”
পোস্টের শেষাংশে তিনি বলেন, “আমি আরও পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাব। যাঁরা আমাকে সমালোচনা করেন, তাঁদের প্রতিও আমার আবেদন—রাজনৈতিক বিরোধিতা যেন ব্যক্তিগত আক্রমণে রূপ না নেয়। বাংলাদেশপন্থার জয় হোক।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা নৈতিক স্খলনের অভিযোগের প্রেক্ষিতে এনসিপি’র পক্ষ থেকে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আহত ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তরু মিয়া (তরু মুন্সি) চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা স্থিতিশীল না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখার অধীনস্থ বিপুল সংখ্যক ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার আওতাধীন মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি একযোগে বাতিল করা হয়েছে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে National Citizen Party (এনসিপি)–র অভ্যন্তরীণ এক ঘটনা। দলটির রাঙামাটি জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা একযোগে পদত্যাগ করেছেন। অভিযোগ উঠেছে, Bangladesh Jamaat-e-Islami–র নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা দল ছাড়ার পথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক দরগাহে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের পবিত্র দরগাহ প্রাঙ্গণে, যা অনেকের কাছে বিস্ময় ও সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোর একটি ঢাকা-১৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসন নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে—এখানে কি আবার নির্বাচন হবে, নাকি বর্তমান ফলাফলই বহাল থাকবে? বাস্তব তথ্য ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ। বুধবার (রাত ৯টার দিকে) নগরীর ব্যস্ত ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে দেশের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাকিব: গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ‘ব্রেকিং নিউজ’ ধরনের পোস্ট—যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে লেখা ছিল: “এইমাত্র গ্রেফতার হলেন নাসীরউদ্দিন পাটোয়ারী, ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের ভিডিও দেখুন লিংক কমেন্টে।”
২৬ ফেব্রুয়ারি ২০২৬