
সিনিয়র রিপোর্টার

রাকিব: গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ‘ব্রেকিং নিউজ’ ধরনের পোস্ট—যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে লেখা ছিল: “এইমাত্র গ্রেফতার হলেন নাসীরউদ্দিন পাটোয়ারী, ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের ভিডিও দেখুন লিংক কমেন্টে।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, এ দাবির কোনো সত্যতা নেই।
কী বলছে ফ্যাক্টচেক?
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা সেনানিবাসে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই একটি ভুঁইফোড় ওয়েবসাইটের তথাকথিত প্রতিবেদনের বরাতে এ তথ্য প্রচার করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে তথ্যসূত্র হিসেবে যে লিংকটি দেওয়া হয়, সেটি ছিল ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইন সাইট—protibadnews76.blogspot.com। বিশ্লেষণে দেখা যায়, এটি একটি অজ্ঞাত ও অবিশ্বস্ত ব্লগসাইট, যার বিশ্বাসযোগ্যতার কোনো প্রমাণ নেই।
‘বস্তাভর্তি টাকা’ গল্প—পুরোনো অপপ্রচারের পুনরাবৃত্তি
উক্ত সাইটে প্রকাশিত তথাকথিত প্রতিবেদনে দাবি করা হয়, রাজধানীতে বিশেষ অভিযানে এনসিপির এক নেতার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এবং নাসির উদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। এমনকি “৪ বস্তা ভর্তি টাকা” উদ্ধারের শিরোনামে একটি সম্পাদিত ছবিও প্রকাশ করা হয়।
কিন্তু রিউমর স্ক্যানার জানায়, গত জানুয়ারিতেই একই দাবি ভুয়া প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তখনও কোনো বিশ্বস্ত সূত্র ছাড়াই এবং সম্পাদিত ছবি ব্যবহার করে একই ধরনের অপতথ্য ছড়ানো হয়।
গণমাধ্যমে নেই কোনো খবর
এ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে দেশের শীর্ষ গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রকাশ পেত। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, কোনো জাতীয় বা নির্ভরযোগ্য গণমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতার সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
এছাড়া, ১১ ফেব্রুয়ারি রাতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “নির্বাচনি চাঁদরাতের বার্তা” শিরোনামে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। সেখানে কোনো গ্রেফতার বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ইঙ্গিত মেলেনি।
ফ্রি ডোমেইন ব্যবহার করে অপতথ্য ছড়ানোর কৌশল
ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরি ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে আগেও প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে—কারা এসব সাইট পরিচালনা করছে, কীভাবে সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে এবং কারা এর লক্ষ্যবস্তু হচ্ছেন।
সব তথ্য-উপাত্ত পর্যালোচনায় স্পষ্ট ঢাকা সেনানিবাস থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভুঁইফোড় ব্লগসাইটের অপপ্রচারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
পাঠকদের প্রতি আহ্বান এ ধরনের চাঞ্চল্যকর দাবি দেখলে আগে যাচাই করুন, বিশ্বস্ত সূত্র অনুসরণ করুন এবং অপতথ্য প্রচার থেকে বিরত থাকুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক সমীকরণ। বিএনপি প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হলেও দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমানের স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী পেয়েছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন।
১১ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে “ডাবল স্ট্যান্ডার্ড” হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার মতে, দলটির বক্তব্য ও রাজনৈতিক অবস্থানে স্পষ্ট অসঙ্গতি রয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
২ দিন আগে

সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রাথমিক আলোচনায় থাকা একাধিক পরিচিত ও আলোচিত মুখ শেষ পর্যন্ত তালিকায় জায়গা না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২ দিন আগে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর জামিন প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি একে “ভালো সিদ্ধান্ত” উল্লেখ করে বলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতারই প্রতিফলন।
৩ দিন আগে

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে। শনিবার (১৮ এপ্রিল) তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
৪ দিন আগে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক হিসাব-নিকাশ। আসন বণ্টনের আনুপাতিক হিসাব অনুযায়ী, বিএনপি এবার পেতে যাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। আর এই আসনগুলোতে প্রার্থী হওয়ার জন্য দলটির মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ প্রায় ১ হাজার ৩০০ জন মনোনয়ন ফরম কিনেছেন।
৪ দিন আগে

জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার ও তৎকালীন মার্কিন প্রশাসনের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্যচুক্তি এখন বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-কে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে তিনি নাকি ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। তবে এসব জল্পনা-কল্পনার জবাবে এবার সরাসরি মুখ খুলেছেন এই সংসদ সদস্য।
৪ দিন আগে