
রিপোর্টার

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
জ্বালানি খাতে সবচেয়ে বড় ব্যয়
সংরক্ষিত অর্থের সবচেয়ে বড় অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ পরিস্থিতির অস্থিরতার কারণে সরকারকে প্রায় ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। ফলে বাজেটে রাখা অর্থের বড় অংশ এই খাতে স্থানান্তর করা হয়েছে।
কৃষি ও সামাজিক সুরক্ষায় ব্যয়
কৃষকদের সহায়তা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য ব্যয় করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। কৃষিঋণ সহায়তা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যবহার করা হয়েছে।
ফ্যামিলি কার্ড প্রকল্পে ব্যয়
দরিদ্র পরিবারের সহায়তার লক্ষ্যে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রমে ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকা।
মোট ব্যয়ের চিত্র
চলতি বাজেটে সম্ভাব্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য মোট ৪০ হাজার কোটি টাকা সংরক্ষিত ছিল। এর মধ্যে ইতোমধ্যে ৩৯ হাজার ৩৮ কোটি ৭ লাখ টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। ফলে বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র প্রায় ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা, যা দিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন পে স্কেল বাস্তবায়ন অনিশ্চিত
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি ব্যয় বেড়ে গেছে। একই সঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিও ৬০ হাজার কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন এমন নতুন পে স্কেল বাস্তবায়ন এখন বাস্তবসম্মত নয়।
প্রস্তাবিত নতুন পে স্কেলের কাঠামো
বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এতে মোট ২০টি গ্রেড থাকবে। নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮, যেখানে বর্তমানে এই অনুপাত প্রায় ১:৯.৪।
বর্তমান অবস্থান
বর্তমানে সরকার এই বিষয়ে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। ফলে পুরো পে স্কেল একসঙ্গে বাস্তবায়নের বদলে ভবিষ্যতে ধাপে ধাপে বা আংশিক সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
১ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
৭ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
১২ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
১২ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
১৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে