
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
লটারি পদ্ধতি বাতিলের ইঙ্গিত
অধিবেশনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক শিক্ষায় ভর্তির ক্ষেত্রে চালু থাকা লটারি পদ্ধতি যুক্তিসঙ্গত নয়।
তিনি বলেন, “বিগত সরকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য লটারি পদ্ধতি চালু করেছিল। তবে এটি অনেক ক্ষেত্রেই কার্যকর নয়। তাই আগামী ২০২৭ সালের জানুয়ারিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে নতুনভাবে চিন্তা করা হবে।”
ঢাকায় ভর্তি সংকট নিয়ে মন্তব্য
শিক্ষামন্ত্রী জানান, বিশেষ করে ঢাকা শহরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে। সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আগের সরকার লটারি পদ্ধতি চালু করেছিল।
তবে এখন অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আগামী বছর থেকে ভর্তির নতুন পদ্ধতি নির্ধারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
শিক্ষার মান নিয়ে উদ্বেগ
এ সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আগে প্রাথমিক বিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হতো। কিন্তু পরে সেটি লটারিতে পরিবর্তন করা হয়েছে। এতে শিক্ষার মান কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।
তার মতে, এই ব্যবস্থার কারণে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য যোগ্য শিক্ষার্থী পাওয়া কঠিন হয়ে যেতে পারে।
শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্য নিয়ে প্রশ্ন
সংসদ সদস্য আরও প্রশ্ন তোলেন—দেশে বর্তমানে ইংরেজি মাধ্যম, প্রচলিত সাধারণ শিক্ষা এবং মাদরাসা—এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা বজায় রেখে সরকার আদৌ একটি সমন্বিত বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে কি না।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
৬ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে