
সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ। বুধবার (রাত ৯টার দিকে) নগরীর ব্যস্ত ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
ঘটনার সময় এলাকাটি ঈদের কেনাকাটার কারণে মানুষের ভিড়ে সরগরম ছিল। হঠাৎ সন্ত্রাসীদের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাট ও পথচারীদের মধ্যে।
ঈদের কেনাকাটার সময় হামলা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, নিহত মাসুম বিল্লাহ সেদিন রাতে তার মা ও মেয়েকে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন।
এ সময় হঠাৎ করে ৭ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
হামলার পর পালানোর সময় ঘটনাস্থল থেকেই অশোক নামের এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক অশোক খুলনার একটি কুখ্যাত সন্ত্রাসী চক্র গ্রুপ-বি কোম্পানির সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহর রাজনৈতিক ও পারিবারিক পরিচয়
নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
তিনি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামাল–এর ছোট ভাই। মোস্তফা অতীতে বন্দুকযুদ্ধে নিহত হন।
এই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে