
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক দরগাহে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের পবিত্র দরগাহ প্রাঙ্গণে, যা অনেকের কাছে বিস্ময় ও সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারাবির নামাজ শেষে স্লোগানে সরগরম মাজার প্রাঙ্গণ
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজ আদায় শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।
সেসময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সমস্বরে শোনা যায়— ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘আজাদি না গোলামি—আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’—সহ আরও কয়েকটি স্লোগান।
ঘটনার সময় মাজার এলাকায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।
ভিডিও ভাইরাল, শুরু তীব্র আলোচনা
ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্মীয় পরিবেশে রাজনৈতিক স্লোগান দেওয়া কতটা শোভন বা গ্রহণযোগ্য।
অনেকে এটিকে রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ বললেও, আবার অনেকেই মনে করছেন মাজারের মতো পবিত্র স্থানে এ ধরনের কর্মকাণ্ড অনভিপ্রেত।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
তাদের উপস্থিতিতেই মাজার প্রাঙ্গণে স্লোগান দেওয়া হয় বলে জানান ঘটনাস্থলে থাকা কয়েকজন।
‘মাজারের আদব রক্ষা করা সবার দায়িত্ব’
এ ঘটনার প্রতিক্রিয়ায় নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, “সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল মাজার প্রাঙ্গণে দলীয় স্লোগান দেয়নি। মাজারের আদব-শিষ্টাচার রক্ষা করা সবার দায়িত্ব।”
তার মতে, এনসিপি নেতাদের এমন আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী এবং এতে অনেক সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
৬ দিন আগে

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
৩ জুন ২০২৬

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
২৬ মে ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬