
সিনিয়র রিপোর্টার

রাকিব: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরিজিনি মোড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে `ঈদ উপহার' বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠন-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) এক উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মোতালেব ও কেশিয়ার মোঃ শাকিল হাসান।
সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা জানান, প্রবাসে থাকলেও তাদের হৃদয়ের টান সব সময় নিজের গ্রাম ও গ্রামের মানুষের প্রতি। ঈদের আনন্দ যাতে সবার ঘরে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা।
ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রবাসীদের এই ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি এলাকার উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে এভাবেই দাঁড়িয়ে থাকবে।
ঈদ উপহার বিতরণের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন অসুস্থ ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। ক্যান্সার আক্রান্ত আওয়াল হোসেনকে ১৫ হাজার টাকা এবং শরিফুল নামে আরেক ক্যান্সার রোগীকে ১০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি মসজিদের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এছাড়া সামাজিক সহায়তার ধারাবাহিকতা হিসেবে প্রবাসী মোঃ মোফাজ্জল হোসেন এক শিক্ষার্থীর পড়াশোনার জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে সহায়তা দিয়ে আসছেন।
স্থানীয়রা মনে করছেন, প্রবাসীদের এই মানবিক উদ্যোগ শুধু ঈদের আনন্দই ভাগ করে নেয়নি, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহিদুর রহমান কাঞ্চন, সভাপতি, ১৩ নং ভবানীপুর ইউনিয়ন যুবদল, জাকির হোসেন শহিদ মেম্বার, ১ নং ওয়ার্ড সদস্য, মোহাম্মদ আলী, এ কে এম মনিরুজ্জামান কাজল, মালদ্বীপ প্রবাসী জাহাঙ্গীর আলমসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
৩৩ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
১ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৮ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে