
অনেক দেশে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া জটিল হলেও কিছু দেশ আছে যেখানে বিয়ের মাধ্যমে তুলনামূলক সহজেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। নিচে এমন কিছু দেশের তালিকা দেওয়া হলো, যেখানে জীবনসঙ্গী বেছে নেওয়ার সঙ্গেই মিলতে পারে একটি নতুন দেশের পরিচয়:
স্পেন
স্প্যানিশ নাগরিককে বিয়ে করে মাত্র এক বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। প্লাস পয়েন্ট: দ্বৈত নাগরিকত্বের সুযোগ (বিশেষত লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগাল প্রভৃতি দেশের নাগরিকদের জন্য)।
আর্জেন্টিনা
আর্জেন্টিনার নাগরিককে বিয়ের পর দুই বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। শর্ত: বৈধ বৈবাহিক সম্পর্ক, অপরাধমুক্ত জীবনযাপন এবং স্প্যানিশ ভাষার মৌলিক জ্ঞান।
মেক্সিকো
মেক্সিকান নাগরিকের সঙ্গে বিয়ের পর দুই বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের যোগ্যতা অর্জন করা সম্ভব। বিশেষ সুবিধা: আগের দেশের পাসপোর্টও রাখা যায়, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব।
তুরস্ক
তুর্কি নাগরিককে বিয়ে করে তিন বছর একসঙ্গে থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়। প্লাস পয়েন্ট: ভাষা বা সংস্কৃতি শেখার বাধ্যবাধকতা নেই। তুর্কি পাসপোর্টে ১১০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ।
সুইজারল্যান্ড
বৈধভাবে তিন বছর বৈবাহিক সম্পর্ক এবং অন্তত পাঁচ বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা সম্ভব। শর্ত: স্থানীয় ভাষা ও সংস্কৃতির জ্ঞান এবং অপরাধমুক্ত জীবন থাকতে হবে।
কেপ ভার্দে
এই আফ্রিকান দ্বীপরাষ্ট্রে কেবল নাগরিককে বিয়ে করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। উল্লেখযোগ্য বিষয়: নাগরিকত্বের জন্য বসবাসের কোনো শর্ত নেই।
প্রতিটি দেশের নাগরিকত্ব নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই বিয়ের আগে সংশ্লিষ্ট দেশের অভিবাসন নিয়মাবলি ভালোভাবে জেনে নেওয়া উচিত।

বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির একাধিক অঞ্চলকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে। মুহূর্তের মধ্যে ধসে পড়েছে শত শত ভবন, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আর হাজারো পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপ, আতঙ্ক এবং আর্তনাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯৭১ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
৪ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
৬ দিন আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১৮ জুন ২০২৬

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ জুন ২০২৬