
নিজস্ব প্রতিবেদক: চীনে জমজমাট জীবন আর আকর্ষণীয় চাকরি—সবকিছু ছেড়ে শুধুমাত্র শোবিজে কাজ করার স্বপ্নে ঢাকায় ফিরেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু। আর এই যাত্রায় তার প্রথম সঙ্গী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
২০১৯ সালে চীনের হাংঝু শহরে যান তান্নু। মা তখন সেখানকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হাংঝুতে থেকেই তান্নু যুক্ত হন একটি অ্যাকুয়ারিয়াম কোম্পানির সঙ্গে। চাকরি, বেতন, নিরাপত্তা—সব কিছুই ছিল গুছানো, কিন্তু মনের ভেতর কাজ করছিল অন্য কিছু।
চুপিচুপি ভিডিও বানানো আর সামাজিক মাধ্যমে শেয়ার করতে করতেই একসময় আলোচনায় আসেন তিনি। সেখান থেকেই যোগাযোগ হয় হিরো আলমের সঙ্গে। নিজের আগ্রহের কথা জানালে হিরো আলম তাঁকে সাহস দেন দেশে ফিরে কাজ শুরু করতে।
তান্নু দেশে ফেরেন, পেছনে রেখে আসেন চাকরি আর চীনের সাজানো জীবন। এখন তিনি হিরো আলমের সঙ্গে একটি চাইনিজ গানের মিউজিক ভিডিওতে কাজ করছেন, যেখানে দুজনই মডেল হিসেবে রয়েছেন।
হিরো আলম বলেন, “একটা চাইনিজ গানের মিউজিক ভিডিও করছি আমরা। অচিরেই দর্শকদের সামনে আসবে।”
তান্নু জানান, “শোবিজে কাজ করার ইচ্ছাটা অনেকদিনের। চাকরি ভালো ছিল, কিন্তু মন পড়ে ছিল ক্যামেরার সামনে। এখন দেশে কাজ করছি। আমার ভিসা রয়েছে, প্রয়োজন হলে চীনে ফিরতে পারব। তবে আপাতত আমি এখানেই নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাই।”
তান্নুর এই সাহসী সিদ্ধান্ত এখন সামাজিক মাধ্যমেও প্রশংসিত হচ্ছে। কেউ বলছেন "স্বপ্নের টানে ফিরে আসা", কেউ আবার দেখছেন এটিকে "ভিন্ন ধারার ক্যারিয়ার চয়েস" হিসেবে।
সোহাগ/

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৫ জুন ২০২৬

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২১ মে ২০২৬

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
১৮ মে ২০২৬

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
৭ মে ২০২৬