
রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী আবারও মা হয়েছেন।
দীর্ঘদিনের নানা আলোচনা ও কৌতূহলের মধ্যেই বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কন্যাসন্তানের আগমনের খবর প্রকাশ করেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। একই সঙ্গে তিনি সকলের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, গত ১১ মে নবজাতকের জন্ম হয়েছে। খবরটি প্রকাশ পাওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে মন্তব্য করতে থাকেন।
এদিকে পোস্টে শাকিব খানকে ট্যাগ করায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। যদিও সন্তানকে ঘিরে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবুও এই খবর এখন বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়।
চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী বুবলী এবং তার কন্যাসন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে অভিনেত্রীর পরিবার।

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩ দিন আগে

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ দিন আগে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬