
সিনিয়ার রিপোর্টার

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
গত কয়েকদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর নিয়ে জোর আলোচনা চলছিল। তবে এক সাক্ষাৎকারে নিজেই সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন আমির।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি হবে অত্যন্ত ব্যক্তিগত। আলো ঝলমলে তারকাবহুল আয়োজনের পরিবর্তে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই সম্পন্ন হবে জীবনের এই বিশেষ অধ্যায়।
গৌরী স্প্র্যাটকে নিয়ে এর আগেও খোলামেলা কথা বলেছেন আমির। তিনি জানিয়েছেন, গৌরীর সঙ্গে তার পরিচয় নতুন নয়। বহু বছর আগে পরিচয় হলেও মাঝখানে দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। পরে ভাগ্যের ফেরে আবার যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে।
গৌরীর জীবনও কম আকর্ষণীয় নয়। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা এই নারী ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চশিক্ষা নিয়েছেন লন্ডনে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সন্তানের মা।
সম্প্রতি গৌরীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমির বলেন, ‘তার সঙ্গে থাকলে আমি এক ধরনের শান্তি অনুভব করি। আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি যে গৌরী আমার জীবনে এসেছে।’
বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই মনে করছেন, জীবনের এই নতুন যাত্রায় আরও সুখী ও পরিপূর্ণ সময় কাটাবেন আমির খান।
সূত্র: এনডিটিভি

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
২ দিন আগে

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
৪ দিন আগে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
৭ সেপ্টেম্বর ২০২৬