
রিপোর্টার

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।
এর আগে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিট দায়ের করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। আদালত সেই রিটের শুনানি শেষে সেন্সর বাতিলের কার্যকারিতা স্থগিত করেন।
জানা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রথমে নাটক হিসেবে নির্মাণ করা হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এর শুটিং সম্পন্ন হয়। সিনেমাটিতে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি মুক্তির অনুমতি দেয় এবং ১৫ মে মুক্তির ঘোষণাও আসে। কিন্তু এরপর অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাত আপত্তি তোলেন। সেই আপত্তির প্রেক্ষিতে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতেই সেন্সর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই বিষয়টি আদালতে গড়ায়।
এদিকে সিনেমাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী মৌসুমীর স্বামী ওমর সানীর প্রতিক্রিয়া বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।
সবশেষে হাইকোর্টের আদেশে নতুন মোড় নিয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যু। এখন সিনেমাটি মুক্তি পাওয়ার পথ পুরোপুরি উন্মুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ।

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৬ দিন আগে

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
১৮ মে ২০২৬

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
৭ মে ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন তার ব্যক্তিজীবন নিয়ে একসময় আলোচনায় ছিলেন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিয়ে হলেও মাত্র দুই বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
৩ মে ২০২৬

বৃষ্টিতে শুটিং বন্ধ, আর সেই সুযোগেই লাইভে এসে সহকর্মীদের মজার ছলে ‘মুখোশ উন্মোচন’-এর ঘোষণা দিলেন মৌসুমী হামিদ।
৩ মে ২০২৬