
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার সেগুলোরই ধারাবাহিকতা টানছে। এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে এবং প্রতিবাদের ঘটনাও ঘটছে।
এ অবস্থায় প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, সরকার চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে না। বরং আন্তর্জাতিক মানের পরিচালন দক্ষতা অর্জনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা নিতে আগ্রহী।
রাজধানীর এক অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, “আমরা চাই বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো যেন বন্দরের আধুনিকায়নে বিনিয়োগ করে এবং দক্ষতা উন্নয়নে অংশ নেয়। ইতোমধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।”
এর আগে, ১৪ মে বন্দরের ওই টার্মিনাল পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, “যারা অভিজ্ঞ, তাদের মাধ্যমেই বন্দরের ব্যবস্থাপনা চালাতে হবে। জনগণকে বোঝানোর মাধ্যমেই এ সিদ্ধান্ত নিতে হবে।”
এই বক্তব্যের পরেই বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। প্রশ্ন তোলা হয়—১৭ বছর ধরে সফলভাবে পরিচালিত টার্মিনালটি হঠাৎ বিদেশি প্রতিষ্ঠানের হাতে কেন দেওয়া হবে? ১২ দলীয় জোট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত বছর দেশীয় অপারেটররা ওই টার্মিনালেই প্রায় ১২ লাখ ৮১ হাজার কন্টেইনার পরিচালনা করেছে। তাহলে এর পেছনে আসল উদ্দেশ্য কী?
এছাড়া সেনাবাহিনী প্রধান ২১ মে মন্তব্য করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু একটি নির্বাচিত সরকারেরই আছে, অন্তর্বর্তী সরকারের নয়। একইসঙ্গে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল এই উদ্যোগের বিরোধিতা করেছে।
প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি গতিশীল করতে বন্দর ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করতে হবে। “আমাদের এখনও পোর্ট ম্যানেজমেন্টে যে ধরনের প্রযুক্তি ও সক্ষমতা দরকার, তা পুরোপুরি অর্জিত হয়নি। এজন্য দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, মার্স্ক এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে,” বলেন তিনি।
তিনি যোগ করেন, বিদেশি কোম্পানিকে বন্দরের মালিকানা দেওয়া সরকারের উদ্দেশ্য নয়, বরং আধুনিক ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করাই মূল লক্ষ্য।
সোহাগ/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে