
নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তিনজন বিতর্কিত উপদেষ্টার অপসারণ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে হলে সরকারের ওপর থেকে পক্ষপাতের ছায়া সরাতে হবে।
বিএনপির দাবি, বর্তমান সরকার আমলে দলটির নেতাকর্মীরা রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাই এই সরকারের আমলে সংঘটিত সব অনিয়ম ও নির্যাতনের বিচার তারা চায়। বিএনপির বক্তব্য, যদি এখন এসব অপরাধের বিচার অসম্পূর্ণ থাকে, ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে তা সম্পন্ন করা হবে।
দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছে। তারা বলছে, “নির্বাচন নিয়ে আর দেরি বা অজুহাত মানা হবে না। তা হলে গণতান্ত্রিক যাত্রা থমকে যাবে, স্বৈরতান্ত্রিক চর্চা ফিরে আসবে।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুজবের প্রসঙ্গে বিএনপি পরিষ্কার করে বলেছে, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি। বরং সরকারের গঠনপ্রক্রিয়ায় সহযোগিতা করেছে। তবে তারা মনে করে, নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় পারস্পরিক হলেও, আলাদাভাবে এগিয়ে নেওয়া জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনজন উপদেষ্টার উপস্থিতি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এরা হলেন নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট দুই উপদেষ্টা। তাদের অপসারণের দাবিতে বিএনপি লিখিত বক্তব্যও জমা দিয়েছে।
বিএনপি বলছে, সরকার যদি সত্যিই গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তরিক হয়, তবে উপদেষ্টা পরিষদে যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের অপসারণ এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
—সোহাগ/

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
৩ জুন ২০২৬

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
২৬ মে ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬