
রিপোর্টার

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
বুধবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থানে ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। তাই তাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হত্যা করা হয়েছে বলে মনে করার সুযোগ নেই।
তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। কেন সীমান্ত বন্ধ করা হয়নি এবং কীভাবে তারা পালিয়ে যেতে সক্ষম হলো—সেসব প্রশ্নের উত্তরও খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনার পর গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা, বিভিন্ন তথ্য সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা জনগণের মধ্যে নানা সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। এসব বিষয় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিষ্কার হবে না।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের সময়সীমা বারবার বাড়ানো হচ্ছে। ১৪ থেকে ১৫ বার সময় বাড়ানোর ঘটনা জনগণের আস্থা ক্ষুণ্ন করছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
সংবাদ সম্মেলনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রসঙ্গও উঠে আসে। আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে এমন কোনো শক্তি জড়িত থাকতে পারে, যার পরিচয় প্রকাশ পেলে বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
তিনি কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলেন, ভারতের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কানাডা যেভাবে কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, বাংলাদেশ সরকারের অবস্থান নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।
সংবাদ সম্মেলনের শেষাংশে ইনকিলাব মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী পাঁচ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যের সব রহস্য উন্মোচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
৩ দিন আগে

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
৩ দিন আগে

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬