ওসমান হাদি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হাদি হ’ত্যাকা’ণ্ড, মমতার বক্তব্য নিয়ে বিস্ফোরক কথা জাবেরের
নিজস্ব প্রতিবেদক: শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
৩ জুন ২০২৬, ২২:১২ | বিস্তারিত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং তথাকথিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন করতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪০ | বিস্তারিত

হাদিকে গু’লি করা যুবকদের শনাক্ত, যেকোন সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।” এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭ | বিস্তারিত

হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮ | বিস্তারিত

হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত গুরুতর ক্ষতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং আপাতত নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ | বিস্তারিত

গুলিবিদ্ধ হওয়ার আগে একসঙ্গে লাঞ্চ করবেন বলেছিলেন হাদী, আরো যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরই তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদীর সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়। ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ | বিস্তারিত

হাদীর মাথার ভেতরে গুলি: বের করতে চলছে সার্জারি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাদীর মাথার ভেতরে এখনও গুলি অবস্থান করছে এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের পক্ষ থেকে জরুরি অস্ত্রোপচার চালানো হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, হাদীর অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি বলেন, তার মাথার ভেতরে গুলি রয়েছে। অবস্থার জটিলতার কারণে বর্তমানে অপারেশন থিয়েটারে ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১ | বিস্তারিত

জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঢাকার বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোড এলাকায় রিকশায় ছিলেন শরিফ ওসমান হাদী, সঙ্গে ছিলেন আরও একজন। হঠাৎ মোটরসাইকেলযোগে দুইজন এসে শরিফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদীকে অস্ত্রধারীদের গুলি করার বিষয়ে এমনই তথ্য দিয়েছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫ | বিস্তারিত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি গু’লি’বিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত
