
রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং তথাকথিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন করতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও বেগবান করতেই কোর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন এবং নির্বাচনকে ঘিরে যেকোনো নাশকতা রুখতেই ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে কার্যকর করা হবে।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে।
ওসমান হাদির ওপর হামলা: ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টাকে কঠোর হাতে দমন করা হবে।
এ সময় তিনি ঘোষণা দেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সহায়তা করলে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
নির্বাচনী প্রার্থী ও তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গ
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কেবল সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের দেওয়া হলেও এখন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যেও যারা আবেদন করবেন, তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১ দিন আগে

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নিয়ম মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন আগে

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
৩ দিন আগে

জমি কেনা, বিক্রি কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ান গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু অনেকেই জানেন না, জমির খতিয়ান কোথায় পাওয়া যায়, অনলাইনে কীভাবে দেখা যায় এবং খতিয়ান নম্বর না জানলে কী করতে হবে।
৩ দিন আগে

১৪ অক্টোবর ২০২৬, বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এক রকম থাকবে না। জেলা-ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির ইঙ্গিত রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে কোথাও গরম বেশি অনুভূত হতে পারে, আবার কিছু এলাকায় তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে।
৩ দিন আগে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
৪ দিন আগে

নিজের নামে জমির বৈধ দলিল রয়েছে, অথচ সেই জমিতে ঘর তুলে বসবাস করছেন অন্য কেউ, করছেন চাষাবাদ কিংবা জমি ছাড়তে চাইছেন না—এমন সমস্যায় পড়লে কী করবেন? শুধু দলিল দেখালেই সব ক্ষেত্রে জমির দখল ফিরে পাওয়া যায় না। জমির মালিকানা, সরকারি রেকর্ড, আগের দখলের ইতিহাস এবং দখলকারীর দাবির ধরন যাচাই করে সঠিক আইনি পদক্ষেপ নিতে হয়।
৪ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
৪ দিন আগে