জাতীয় সংসদ নির্বাচন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

শেরপুর-৩: জামায়াতের ভরাডুবি, যত ভোটে জিতলেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোটের সুনামি, বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৯ এপ্রিল ২০২৬, ২২:২৪ | বিস্তারিত

সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপিতে তুমুল প্রতিযোগিতা, কারা পাচ্ছেন মনোনয়ন?
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার মাধ্যমে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, আর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।
৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৩ | বিস্তারিত

ঢাকা ১৩: মামুনুল হক ও ববি হাজ্জাজের আসনে কী আবার নির্বাচন হবে?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোর একটি ঢাকা-১৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসন নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে—এখানে কি আবার নির্বাচন হবে, নাকি বর্তমান ফলাফলই বহাল থাকবে? বাস্তব তথ্য ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়।
৬ মার্চ ২০২৬, ০২:৩৮ | বিস্তারিত

বগুড়া-৬ আসনের নির্বাচন: মনোনয়ন পেলেন যিনি
নিজস্ব প্রতিবেদক: সাকিব: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে মনোনয়নপত্র তুলে দেন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৮ | বিস্তারিত

ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই, আটক একাধিক
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটে যায় চাঞ্চল্যকর ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় তিনটি ব্যালট বই ছিনতাই হয়, যার মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই পরে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছিল। তবে হঠাৎ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ | বিস্তারিত

আমাদের এজেন্টদের বাধা দেয়া হচ্ছে: ভোট কারচুপির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সোমবার সকালে খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। কেন্দ্র পরিদর্শনের সময় তাসনিম জারা জানান, তাদের দলের পোলিং এজেন্টদের অনেক জায়গায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ: দেখুন ১৮ মাসের সাফল্য ও ব্যর্থতা
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৮ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি সংকটময় রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় আঠারো মাস দায়িত্ব পালনের পর তাঁর সরকারের কার্যক্রম এখন জাতীয় রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, যার মাধ্যমে এই সরকারের দায়িত্ব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাফল্য ও সীমাবদ্ধতার মূল্যায়ন এখন সময়ের দাবি হয়ে উঠেছে। সরকারের তিন প্রধান অগ্রাধিকার দায়িত্ব গ্রহণের ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪ | বিস্তারিত

প্রার্থীর মৃ‘ত্যু: এক আসনের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আইন কী বলছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট ঘিরে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হওয়ার অভিযোগ ওঠে। তবে ...
৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৫ | বিস্তারিত

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা, জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান রোববার (২৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেন। এতে ...
২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৩৫ | বিস্তারিত

যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক হাঁস। প্রতীক বরাদ্দের দিন বুধবার (আজ) প্রতীক হাতে পেয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার রাজনৈতিক পথচলার পেছনে সবচেয়ে বড় শক্তি তার ভোটার ও কর্মী-সমর্থকরা। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ভোটাররাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি জানান, মাঠে ...
২১ জানুয়ারি ২০২৬, ১৫:০২ | বিস্তারিত

বিএনপি থেকে সুখবর পেলেন আরও ১০ নেতা
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাংগঠনিক ঐক্য ফেরাতে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ১০ নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের আবারও দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ? বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, অতীতে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে এসব নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৪:২৭ | বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় দলটি অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী প্রার্থীদের। ওই বৈঠকের পর ইতোমধ্যে পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একে একে সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান ...
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনে নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এক মনোনয়ন আপিল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এই আবেদন দাখিল করেন। আবেদনে অভিযোগ করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর দাখিল করা হলফনামায় একাধিক পরস্পরবিরোধী তথ্য রয়েছে। বিশেষ করে সম্পদ বিবরণীতে বড় ধরনের অসংগতি, স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল না করা এবং নির্বাচনী ব্যয়ের ...
১০ জানুয়ারি ২০২৬, ২৪:০৯ | বিস্তারিত

নির্বাচনের আগে প্রার্থী সংকট: রইল না বিএনপির কোনো প্রার্থীই!
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে। মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা ...
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া–২ আসন ও মনোনয়ন ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮ | বিস্তারিত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং তথাকথিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন করতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪০ | বিস্তারিত
