-2.jpg)
সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটে যায় চাঞ্চল্যকর ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় তিনটি ব্যালট বই ছিনতাই হয়, যার মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই পরে উদ্ধার করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছিল। তবে হঠাৎ করে কেন্দ্রের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে দ্রুত বের হয়ে যায়। ছিনতাই হওয়া ব্যালট বইগুলোর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ছিল।
তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই ব্যালট বইয়ে ধানের শীষ প্রতীকে দেওয়া ভোটও ছিল বলে জানা গেছে। তবে এখনও একটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই উদ্ধার করা যায়নি।
ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্র এলাকায় পৌঁছান এবং নিরাপত্তা জোরদার করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরও ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।

সরকার নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বেতন কাঠামোতে বড় ধরনের ভারসাম্য আনার দিকে এগোচ্ছে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তির খবর এসেছে ক্রেতাদের জন্য। টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি রিয়াল ও বাংলাদেশি টাকার বিনিময় হার সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যারা সৌদি আরব থেকে নিয়মিত দেশে অর্থ পাঠান, তাদের জন্য প্রতিদিনের মুদ্রাবাজারের হালনাগাদ জানা অপরিহার্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৩২.৭৮ বাংলাদেশি টাকা।
৭ ঘণ্টা আগে

খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ জুন) জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে

অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা। তার মতে, ভূমিকম্পের সময় কিংবা এর পরবর্তী অনুকম্পনের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই কিছু সহজ কিন্তু কার্যকর প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
১ দিন আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন ২০২৬) রাত ৯টা ২৯ মিনিটের দিকে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের শান্ত পরিবেশে কয়েক সেকেন্ডের এই কম্পন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।
১ দিন আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন আঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) এ ভূমিকম্প আঘাত হানে।
১ দিন আগে