
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের উন্নত ও ‘স্বপ্নের দেশ’ হিসেবে পরিচিত ইতালিতে দলবদ্ধ হয়ে জামাতে নামাজ আদায়কে বেআইনি ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এই রায়ের ফলে ইতালিজুড়ে অস্থায়ী ইসলামিক সেন্টারগুলোতে জামাতে নামাজ বন্ধ হয়ে গেছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছে প্রবাসী মুসলমানরা, বিশেষ করে প্রায় ২২ লাখ মুসলিম অধিবাসী—যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশি।
ইতালির সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা দিলেও আদালতের সর্বশেষ রায়ে বলা হয়েছে— নিয়মিত জামাতে নামাজের আয়োজন যদি অনুমোদনহীন ইসলামিক সেন্টারে হয়, তাহলে তা আইনবিরোধী। রায়টি এমন এক সময়ে এসেছে, যখন ভেনিসের কাছে মনফালকোনে দুটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসনের আপত্তির প্রেক্ষিতে আদালতে বিষয়টি গড়ায়।
ইতালিতে মাত্র হাতে গোনা কিছু সরকারি অনুমোদিত মসজিদ থাকলেও, প্রায় হাজারখানেক ইসলামিক কালচারাল সেন্টার দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে ৫ ওয়াক্ত জামাতে নামাজের ব্যবস্থা করে আসছিল। এখন এসব প্রতিষ্ঠানকে “অবৈধ ধর্মীয় কার্যক্রমের” আওতায় এনে বন্ধ করার উদ্যোগ শুরু হয়েছে।
প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটি মনে করছে, এ সিদ্ধান্ত শুধু নামাজ আদায়ের স্বাধীনতাই খর্ব করছে না, বরং সামগ্রিক ধর্মীয় চর্চাকেই সংকটের মুখে ফেলছে। মুসলিম নেতৃবৃন্দ বলছেন, “এটি ধর্মীয় অধিকার হরণের নামান্তর”, এবং বিষয়টি সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ করা হবে।
ইতোমধ্যে ইতালির বিভিন্ন মুসলিম সংগঠন ও অধিকারকর্মীরা এই আদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন অনেকে। মুসলিম অভিবাসীদের আশঙ্কা, এই ধরণের সিদ্ধান্ত ধর্মীয় সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রনি/

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬

রোগ মানুষের জীবনের এমন এক অধ্যায়, যা কখনোই পুরোপুরি এড়ানো যায় না। শরীর অসুস্থ হলে শুধু দেহ নয়, মনও ভেঙে পড়ে। এই দুর্বল মুহূর্তেই একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আশ্রয়, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের।
১৬ এপ্রিল ২০২৬

জীবনে মানুষের চাহিদা ও প্রয়োজন কখনোই শেষ হয় না। অভাব ও লোভের চাপ অনেক সময় মানুষকে হালাল-হারামের সীমা ভুলিয়ে দেয়। কিন্তু ইসলামে একজন মুমিনকে শেখানো হয়েছে, সে যেন সবসময় পবিত্র ও বরকতময় রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
১০ এপ্রিল ২০২৬

মুসলমানদের জন্য জুমার দিন শুধু সাপ্তাহিক দিবস নয় এটি বরকত, রহমত ও নূরে পরিপূর্ণ এক মহান দিন। এই দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর মেহেরবানির ছায়ায় ঢাকা। আর সেই বিশেষ দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত।
১০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, তখন মুসলিম বিশ্বের হৃদয়ে নেমে আসে আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতার আবহ। সেই আনন্দকে পূর্ণতা দেয় পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ঈদের নামাজ মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।
২১ মার্চ ২০২৬

রাকিব: পবিত্র মাহে রমজান ধীরে ধীরে বিদায়ের পথে। রহমত ও মাগফিরাতের পর এখন চলছে নাজাতের পর্ব রমজানের শেষ দশ দিন। ইসলামে এই সময়টিকে ইবাদত-বন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
১০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমবর্ধমান, আর বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতি হাদিসে বর্ণিত শেষ জামানার মহাযুদ্ধ বা ‘মালহামা’-র আগাম সংকেত। বিশেষ করে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সেখানে সংঘটিত সাম্প্রতিক ঘটনা ১৪০০ বছর আগের নবীর পূর্বাভাসের আলোকে নতুনভাবে আলোচিত হচ্ছে।
৩ মার্চ ২০২৬