
নিজস্ব প্রতিবেদক: ঈদের সময়ে বিয়ের ধুম পড়ে যায়, আর এই বছরও শোবিজ জগৎ তারকা দের বিয়ে নিয়ে সবার চোখে পড়ে। এক-দুই দিনের ব্যবধানে শোবিজে হয়েছে কয়েকটি বিয়ে। যেমন, অভিনেতা শামীম হাসান সরকার গত শুক্রবার বিয়ে করেছেন, একইদিনে বিয়ে করেছেন সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের বিয়েতে ভক্তদের উচ্ছ্বাসও ছিল বেশ লক্ষণীয়।
এবার, এই আনন্দের মাঝে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনও বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা, অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে তার সম্পর্কটি বিয়েতে রূপান্তরিত হলো।
অথচ, অভিনেতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করার আগেই, তার আগে বিয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ওই দিন রাতেই জামিল তার স্ত্রী মুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আলহামদুলিল্লাহ।"
ভক্তদের পাশাপাশি তাদের বিয়েকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক শিল্পীও, এর মধ্যে আছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়া সহ অনেকে।
জামিলের স্ত্রী মুন একজন টেলিভিশন অভিনেত্রী। তারা একসাথে বেশ কিছু নাটকে কাজ করেছেন এবং সেখান থেকেই তাদের পরিচয়। দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেল বিয়েতে।
মুন প্রথমে বিজ্ঞাপন মডেল হিসেবে পরিচিতি পান, তারপর টিভি নাটকে অভিনয় শুরু করেন। অল্প সময়েই তার সাবলীল অভিনয়ে নিজেকে দর্শকদের কাছে প্রতিষ্ঠিত করেন। তিনি 'কাগজ' নামক একটি সিনেমাতেও অভিনয় করেছেন।
সোহাগ/

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৫ জুন ২০২৬

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২১ মে ২০২৬

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
১৮ মে ২০২৬

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
৭ মে ২০২৬