
জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমন করতে সেনাবাহিনী যদি অংশ নিতো, তবে বাংলাদেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ।
বিবিসির "হার্টক" অনুষ্ঠানে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার তুর্ক এই তথ্য জানান। তিনি বলেন, "আন্তর্জাতিক আইন অনুযায়ী, বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা অপরিহার্য।" অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি উদাহরণ হিসেবে তুলে ধরেন তুর্ক।
বুধবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ফোলকার তুর্ক জানান, জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এবং সরকার তাদের দমন করতে নিপীড়ন চালিয়েছিল।
ফোলকার তুর্ক বলেন, "আমাদের বড় আশঙ্কা ছিল, জাতিসংঘ কী করবে? আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যাতে তারা এই আন্দোলনে জড়িত না হয়। যদি তারা এতে অংশ নেয়, তবে তারা আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে পারবে না। ফলস্বরূপ, আমরা একটি রাজনৈতিক পরিবর্তন দেখতে পাই।"
তিনি আরও জানান, "নতুন সরকার গঠনের পরেও জাতিসংঘ বাংলাদেশ পরিস্থিতির প্রতি নজর রেখেছিল।" তিনি বলেন, "মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, আমাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর অনুরোধ করেছিলেন এবং বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতি তদন্ত করতে বলেছিলেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং ছাত্রদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল।"
অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদানসহ বিভিন্ন দেশের চলমান সংকট নিয়েও কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।
এখন, জাতিসংঘ বাংলাদেশসহ বিভিন্ন দেশের পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে তার ভূমিকা আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ দিন আগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৩ দিন আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৩ দিন আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬