
সিনিয়র রিপোর্টার

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও হতাশা। দলীয় মনোনীত প্রার্থীসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে বিএনপির অবস্থান এখন প্রশ্নের মুখে।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একই সঙ্গে দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ইলিয়াস খানের মনোনয়নও বাতিল করা হয়। এতে করে নির্বাচনের শুরুতেই বড় ধাক্কা খায় বিএনপি।
অন্যদিকে ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়ন বাতিল হওয়ায় শেরপুর-২ আসনে মূলধারার তিনটি বড় রাজনৈতিক দলই কার্যত মাঠের বাইরে চলে যায়। ফলে বর্তমানে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশের মধ্যে।
তবে এখানেও রয়েছে ভিন্ন সমীকরণ। রাজনৈতিক সূত্রগুলো বলছে, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে জোটগত সমঝোতা হলে শেষ পর্যন্ত একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিএনপির শেষ ভরসা কে?
এই পরিস্থিতিতে বিএনপির সব আশা এখন আপিলের ওপর। আগামী ৯ জানুয়ারি আপিল বিভাগে শুনানির মাধ্যমে নির্ধারিত হবে ফাহিম চৌধুরী কিংবা ইলিয়াস খানের ভাগ্য। ফাহিম চৌধুরীর পক্ষে যুক্তি হলো, তিনি গত ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের আবেদন জমা দিয়েছেন। যদি সেই আবেদনের গ্রহণযোগ্য রিসিভ কপি আপিলে উপস্থাপন করা যায়, তাহলে তার প্রার্থিতা বহাল থাকার সুযোগ রয়েছে।
অন্যদিকে বিএনপির একটি অংশ মনে করছে, এত অল্প সময়ে নাগরিকত্ব বাতিলের গৃহীত কপি সংগ্রহ করা কঠিন হবে। সেক্ষেত্রে দল বিকল্প হিসেবে ইলিয়াস খানকে দলীয় মনোনয়ন দিয়ে আপিলে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে। যদিও ইলিয়াস খানের মনোনয়ন ফরমে স্বাক্ষর নিয়ে প্রশ্ন থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
মাঠে কারা ছিলেন, কারা টিকলেন
নির্বাচনি হাওয়া শুরুর পর বিএনপিতে এই আসন থেকে প্রার্থী হতে আগ্রহ দেখান অন্তত আটজন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন মিলিয়ে মোট ১২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন পাঁচজন।
তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে টিকে আছেন শুধু জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।
৯ জানুয়ারির দিকেই তাকিয়ে শেরপুর-২
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আপিলে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে ফাহিম চৌধুরী কিংবা ইলিয়াস খান দুজনেরই প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। তবে সবকিছুই এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এদিকে জোটের প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল কায়েশ এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, আবার জামায়াত সমর্থকদের মধ্যেও গোলাম কিবরিয়ার বিজয় নিয়ে আলোচনা জোরালো। সব মিলিয়ে শেরপুর-২ আসনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আগামী ৯ জানুয়ারি হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
১ দিন আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
১ দিন আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
২ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
২ দিন আগে