
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন সুখবর দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার শিক্ষকরা তাদের নিজ উপজেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি একটি নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে বলা হয়েছে, যেসব শিক্ষক পূর্বে শূন্য পদ না থাকার কারণে নিজ উপজেলায় বদলি হতে পারেননি এবং অন্য উপজেলায় পদায়ন হয়েছেন, তারা এবার অগ্রাধিকার ভিত্তিতে নিজ উপজেলায় বদলি হতে পারবেন। এই বদলি প্রক্রিয়া ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুসরণ করে পরিচালিত হবে।
শিক্ষকরা ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা আবেদনগুলো যাচাই করবেন, এবং ১ মার্চ থেকে সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদন যাচাইয়ের কাজ শুরু করবেন।
বদলি আবেদনের শর্ত অনুযায়ী, শিক্ষকরা তিনটি বিদ্যালয়ের নাম পছন্দ হিসেবে জানাতে পারবেন। তবে, যদি তাদের একাধিক পছন্দ না থাকে, তারা এক বা দুটি বিদ্যালয়ও পছন্দ করতে পারবেন।
আলামিন/

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২ দিন আগে

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
৩ দিন আগে

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
৪ দিন আগে

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ দিন আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৬ দিন আগে

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অনর। পেশাদার চলচ্চিত্র ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান এআরআরআইয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ম্যাজিক ৯ সিরিজে নতুন ধরনের সিনেমাটিক ভিডিও সুবিধা আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ সেপ্টেম্বর অনর ম্যাজিক ৯ সিরিজ উন্মোচন হতে পারে বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানো থেকে শুরু করে মাসিক আয় ও সঞ্চয়ের হিসাব—সবকিছুতেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বড় ভূমিকা রাখে। আজ ১৩ সেপ্টেম্বর সৌদি রিয়ালের বিনিময় হারেও রয়েছে কিছুটা ওঠানামা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় তথ্যসূত্র অনুযায়ী, বর্তমানে ১ সৌদি রিয়ালের বিপরীতে প্রায় ৩২ টাকা ৮৫ পয়সা পাওয়া যাচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬