সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
খালেদা জিয়ার জানাজায় উত্তাল জনসমাগম-দেখুন সরাসরি (LIVE)
হাসান: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় লাখো মানুষ জড়ো হয়েছেন। দেশনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ ঢাকায় ছুটে এসেছেন কেউ বাস ও মাইক্রোবাসে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হয়েছেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে মানুষের ঢল নামতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বহু মানুষ যানবাহন থেকে নেমে কয়েক কিলোমিটার পথ হেঁটেই জানাজা স্থলে পৌঁছান।
এর আগে, সকালে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার বড় ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঘনিষ্ঠরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। পরে দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহরে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয়েছে এক আবেগঘন পরিবেশে, যেখানে শোক আর শ্রদ্ধায় একত্রিত হয়েছেন সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়