সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের পররাষ্ট্রনীতি—বিশেষ করে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক—নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দ্দিন আহমদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর ভাষায়, জনগণের রায়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক: বন্ধুত্ব, ন্যায্যতা ও সমমর্যাদা
ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে—এ প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, বিশ্বের সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা ও সমঅধিকারের ভিত্তিতে।তিনি জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব, সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি। এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে বলেও জানান।
নতুন সরকারের তিন অগ্রাধিকার
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সরকারের প্রধান তিন অগ্রাধিকার হবে—
আইনের শাসন প্রতিষ্ঠা
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন
দুর্নীতি নির্মূল
তিনি আরও বলেন, “আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে চাই।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?