ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬|১৮ শ্রাবণ ১৪৩৩
24 News Box

📂 অন্যান্য

বড় লাফ: বেড়ে গেল সৌদি রিয়ালের বিনিময় হার

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, প্রতি সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ৬ পয়সা।

৩ দিন আগে

আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে।

৩ দিন আগে

আত্মগোপনে থেকেও সক্রিয় টেডন সালাম, ছাত্রলীগকে দিয়ে মিছিল করানোর অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।

৪ দিন আগে

মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE-এর একজন সক্রিয় সদস্য।

৪ দিন আগে

মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার

মিরসরাইয়ে অসুস্থ বিএনপির একনিষ্ঠ সমর্থক মকু মিয়াকে দেখতে গেছেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। রোববার (২২ নভেম্বর) মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় তিনি করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মকু মিয়ার খোঁজখবর নেন।

৪ দিন আগে

মোটরসাইকেল চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা, কত দিন বহাল থাকবে?

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।

৪ দিন আগে

শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণ, ছবি ভাইরাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

৫ দিন আগে

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি!

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

৬ দিন আগে

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ফেরাতে নতুন উদ্যোগ, এবার জমা পড়ল যা

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

৬ দিন আগে

দেশে ফিরিয়ে আনা হচ্ছে হাসান মাহমুদকে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই পেসার হাসান মাহমুদকে হারাচ্ছে টাইগাররা। চোট ও শারীরিক অস্বস্তির কারণে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

৬ দিন আগে

Xiaomi 18 Pro Max, মিলছে ২ লাখ ওন ছাড়ে, কিন্তু কেন?

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।

১৮ নভেম্বর ২০২৬

স্ত্রীকে তালাক দিয়ে ১ মণ দুধে গোসল, এর পর এক মণ মিষ্টি বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

১৮ নভেম্বর ২০২৬

চুল কাটতে গিয়ে নিখোঁজ সজীব, একদিন পেরোলেও মেলেনি সন্ধান

চুল কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সজীব (২৩) নামের এক যুবক। গতকাল ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হাসনের মোড়ের উদ্দেশে বের হন। কিন্তু এরপর থেকে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

১৬ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পার্থ

জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কে গিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাঙলা ক্যাম্পসের দর্শন বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক পার্থ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নগরগুলোকে সহনশীল করে গড়ে তোলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরাই তার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

১৫ নভেম্বর ২০২৬

সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর যে ৭টি অভ্যাস অতি জরুরি

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।

১৫ নভেম্বর ২০২৬

জমি কেনার পর নামজারি করবেন যেভাবে, প্রয়োজনীয় কাগজপত্র-নিয়ম

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করেই দায়িত্ব শেষ হয় না। নতুন মালিক হিসেবে সরকারি ভূমি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করা গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের কাজও সহজ হয়।

১৫ নভেম্বর ২০২৬

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী নিজাম উদ্দিন।

৯ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রোববার (৮ নভেম্বর) বিকেলে শ্রীফলতলী বাইপাস থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি কালিয়াকৈর বাজার নিউমার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮ নভেম্বর ২০২৬

বনভূমির ত্রাতা ডেপুটি রেঞ্জার ইকবাল: কালিয়াকৈরে দখলমুক্ত হচ্ছে সরকারি বনাঞ্চল

গত ৫ই আগস্ট ২০২৪ইং তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে এক ধরনের প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বিস্তীর্ণ সরকারি বনভূমি অবৈধভাবে দখলের মহোৎসব শুরু করে একদল ভূমিদস্যু। বনের গাছ কেটে, সরকারি জায়গা দখল করে রাতারাতি অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি গড়ে তুলে বনভূমি ধ্বংসের মেতে ওঠে তারা। ফলে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেদখল হয়ে যায়, যা বন বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল

৭ নভেম্বর ২০২৬

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজারে।

৭ নভেম্বর ২০২৬

শিশুকে ভালো মানুষ হিসেবে গড়তে ছোটবেলায় যে ৮ বিষয় শিক্ষা দিবেন

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬ নভেম্বর ২০২৬

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।

৪ নভেম্বর ২০২৬

প্রতিদিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন? সুস্থ থাকতে খাদ্যের সহজ নিয়ম

সুস্থ থাকতে দামি খাবার কিংবা বিশেষ কোনো খাদ্যতালিকা অনুসরণ করতেই হবে, এমন নয়। প্রতিদিনের পরিচিত খাবার—ভাত, মাছ, ডাল, শাকসবজি, ডিম ও মৌসুমি ফলের সঠিক সমন্বয়ই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভিত্তি। তবে শুধু পেট ভরে খেলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। খাবারের পরিমাণ, বৈচিত্র্য এবং লবণ, চিনি ও তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ।

২৯ অক্টোবর ২০২৬

নিজের জমির খতিয়ান ও দাগ নম্বর অনলাইনে বের করবেন যেভাবে

নিজের জমির খতিয়ান, দাগ নম্বর কিংবা মৌজার তথ্য জানতে এখন আর সব ক্ষেত্রে ভূমি অফিসে যেতে হয় না। সরকারি অনলাইন সেবার মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে জমির রেকর্ড খোঁজা যায়। তবে সঠিক তথ্য না জানা থাকলে কাঙ্ক্ষিত খতিয়ান খুঁজে পেতে সমস্যা হতে পারে।

২৯ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সেই নৌপুলিশের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২৯ অক্টোবর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লার লাকসামে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী।

২৬ অক্টোবর ২০২৬

১০–২০ হাজার টাকায় সেরা ১০ মোবাইল ফোন, কোনটি আপনি কিনবেন?

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।

২৬ অক্টোবর ২০২৬

১০-২০ হাজার টাকায় সেরা ফোন কেনার আগে ৭ বিষয় জানা জরুরি

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র‍্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।

২৬ অক্টোবর ২০২৬

জমির দলিল আছে, নামজারি হয়নি? মালিকানার ঝুঁকি এড়াতে যা করবেন

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।

২৫ অক্টোবর ২০২৬

সাইবার হামলার কবলে ব্যাংকের ওয়েবসাইট, দেখুন আপনার একাউন্ট

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

২৫ অক্টোবর ২০২৬

ফের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

২৫ অক্টোবর ২০২৬

২ লাখ রুপির Oppo Find X10 Pro Max, থাকছে যত ফিচার

ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X10 ও Find X10 Pro Max উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নতুন এই সিরিজের সবচেয়ে দামি মডেল Find X10 Pro Max-এর দাম রাখা হয়েছে ২ লাখ ভারতীয় রুপি। ফোনটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারি, যা এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য।

২৩ অক্টোবর ২০২৬

দেশের মানুষের মাথাপিছু ঋণ কত? দেখুন বিস্তারিত

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

২২ অক্টোবর ২০২৬

রায়পুরে ছাত্রদল নেতা আফ্রিদীর মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতা আফ্রিদী হাসানের বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়পুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

২০ অক্টোবর ২০২৬

সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হাই

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। গত ১১ অক্টোবর তিনি সভাপতি নির্বাচিত হন।

১৯ অক্টোবর ২০২৬

সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।

১২ অক্টোবর ২০২৬

iPhone 18 এর দাম কত? কেনার আগে জানুন ৭টি বিষয়

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।

১০ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গণপিটুনির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

৪ অক্টোবর ২০২৬

এতো কম দামে গেমিং ফোন? এই ৫ ফোনের ফিচার দেখলে অবাক হবেন

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র‍্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।

২ অক্টোবর ২০২৬

এআই নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৩ দিনের মাস্টার ক্লাস সম্পন্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।

২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফারাবী, সম্পাদক আবদুল্লাহ

সরকারি বাঙলা কলেজের ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ’ পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাসান মাহমুদ ফারাবী এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

৩০ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে হামলার আগে ChatGPT-তে পরিকল্পনা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।

২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতায় অবদানে ভারতে বিশেষ সম্মাননা পেলেন জাকির আহমদ

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।

২৪ সেপ্টেম্বর ২০২৬

এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙলেন রি সং গুম

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।

২৩ সেপ্টেম্বর ২০২৬

বড় দুঃসংবাদ, প্রায় ২০০ কিমি বেগে আসছে সুপার টাইফুন

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২২ সেপ্টেম্বর ২০২৬

চিঠি লিখে গাজী নজরুলের ২য় স্ত্রীর অত্মহত্যা: যা লেখা ছিলো

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২৬

পুরুষের নাকি নারীদের মাইগ্রেনের সমস্যা বেশি? জানুন হওয়ার ৭ কারণ

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

১৭ সেপ্টেম্বর ২০২৬

মাঝ আকাশে বাংলাদেশী বিমানে যাত্রীদের মারামারি, দেখুন ভিডিও ভাইরাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬

ARRI এর সঙ্গে নতুন চমক, ২৮ সেপ্টেম্বর আসছে অনর ম্যাজিক ৯

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অনর। পেশাদার চলচ্চিত্র ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান এআরআরআইয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ম্যাজিক ৯ সিরিজে নতুন ধরনের সিনেমাটিক ভিডিও সুবিধা আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ সেপ্টেম্বর অনর ম্যাজিক ৯ সিরিজ উন্মোচন হতে পারে বলে জানা গেছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬