
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে পারিবারিক বিরোধের চরম পরিণতিতে এক ইতালি প্রবাসীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯)-কে আটক করেছে পুলিশ।
মধ্যরাতে লোমহর্ষক ঘটনা
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঈমের সঙ্গে একই গ্রামের শিউলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্ত্রীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল।
চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করলে দুজনের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে দুজনের মধ্যে ফের ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে শিউলি স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভোরে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন।
হাসপাতালে চিকিৎসা, ঢাকায় রেফার
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানান, আঘাতে গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ কর্তন হয়নি। সার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পরিবারের দাবি বিচার
নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, “চারদিন পরেই তার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী পরিকল্পিতভাবে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এই ভয়াবহ কাজ করেছে। আমরা ন্যায়বিচার চাই।”
পুলিশি বক্তব্য
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় বিয়ের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিউলি পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬