আগামীকাল প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার, ১০ জুলাই দুপুরে প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ...