
নিজস্ব প্রতিবেদন: আপনি কি কখনও এমন অনুভব করেছেন, কেউ যেন আপনাকে চুপিসারে অনুসরণ করছে? পেছনে ফিরেও কাউকে দেখতে পান না। অথবা নিরব রাতের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে আসে এক অচেনা কণ্ঠস্বর—যার কোনো উৎস খুঁজে পাওয়া যায় না?
এমন রহস্যময় অভিজ্ঞতা জীবনে একবার হলেও বহু মানুষের হয়।আর এর পেছনে কি সত্যিই কোনো অদৃশ্য শক্তির হাত আছে—যাকে বলা হয় ‘কালো জাদু’?
হাজার বছরের ইতিহাসে কালো জাদু শুধু লোককথা নয়, বরং এটি এক ভয়ংকর বাস্তবতা। ইসলাম ধর্মেও এর অস্তিত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। কোরআনের সূরা বাকারা (আয়াত ১০২)-এ হারুত ও মারুত ফেরেশতার মাধ্যমে মানুষের পরীক্ষা হিসেবে জাদু শেখানোর কথা বলা হয়েছে। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-ও একবার এর শিকার হয়েছিলেন।
এবার সেই রহস্যময় অশুভ শক্তির সম্ভাব্য শিকার হলেন ঢালিউডের উদীয়মান অভিনেত্রী তানিন সুভা।মাত্র ৮ দিন লাইফ সাপোর্টে থেকে ২০২৫ সালের ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যু যেন আরও এক অজানা প্রশ্নের জন্ম দিল—“কালো জাদু কি সত্যিই কাজ করে?”
মৃত্যুর ঠিক কিছুদিন আগে, ১৯ মে, নিজের ফেসবুক প্রোফাইলে একটি রহস্যময় পোস্ট করেছিলেন তানিন: “আমি কখনো তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একজন মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে লাভ কী?”
এই পোস্টের কয়েকদিন পর, ২ জুন তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় আইসিইউতে। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও ধীরে ধীরে তার অবস্থা অবনতির দিকে যেতে থাকে।শেষ পর্যন্ত তিনি হার মানেন এক অদৃশ্য শক্তির কাছে।
পরিবার ও ঘনিষ্ঠদের অভিযোগ—তানিনের বাসা থেকে একাধিক তাবিজ ও জাদুটোনার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এমনকি তার মস্তিষ্কে 'বান' দেওয়া হয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে, যার ফলে হঠাৎ করেই তার ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়। যদিও হৃদপিণ্ড কিছুক্ষণ চালু ছিল, কিন্তু প্রাণ ফিরিয়ে আনা যায়নি।
তার এই আকস্মিক মৃত্যু এবং মৃত্যুর আগে করা পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।কেউ বলছেন, “এটা নিছক কাকতালীয়।”আবার কেউ জোর দিয়ে বলছেন, “এটি কোনো পূর্বপরিকল্পিত চক্রান্তের ফল।”অনেকে চাইছেন পূর্ণাঙ্গ তদন্ত।
তানিন ছিলেন বরিশালের মোল্লাহাটের মেয়ে। মিডিয়ায় অভিষেক হয় আজাদ কালামের নাটকে, মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। এরপর একে একে অভিনয় করেন ‘আলাল দুলাল’, ‘শিয়ানে জামাই’, ‘ম্যারেজমিডিয়া ডটকম’, ‘আরতির পতাকা’সহ একাধিক নাটক ও সিনেমায়। বড় পর্দায় তিনি প্রথম এসেছিলেন ‘মাটির পড়ি’ সিনেমার মাধ্যমে।
অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছিলেন একটি বিউটি পার্লার।স্বপ্ন ছিল আরও বড় কিছু করার।কিন্তু সেই সব স্বপ্ন কি শেষ পর্যন্ত পরাজিত হলো এক রহস্যময় অদৃশ্য শক্তির কাছে?
তানিন সুভা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন জীবনকে।কিন্তু ভাগ্য কিংবা কোনো ভয়ঙ্কর শক্তি—তাকে আর সেই সুযোগ দিল না।

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬