
নিজস্ব প্রতিবেদন: ভালোবাসার শুরু সাধারণত এক ধরনের অনুভূতি থেকে হয়। কখনও সেটা হয় অল্প সময়ের জন্য, আবার কখনও সেটা দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ একজন সম্পর্কে থেকেও অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কে কখন কাকে ভালো লাগবে—এটা আগেভাগে বলা সত্যিই কঠিন।
সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য: বেশিরভাগ নারী এমন পুরুষদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন, যারা ইতোমধ্যে বিবাহিত বা কোনো সম্পর্কে রয়েছেন। গবেষণায় বলা হয়েছে, প্রায় ৯০ শতাংশ নারী সম্পর্কিত পুরুষদের প্রতিই আগ্রহ দেখান।
গবেষকরা এই মানসিকতাকে ব্যাখ্যা করতে গিয়ে তুলে ধরেছেন ‘সঙ্গী নির্বাচনের অনুকরণ’ তত্ত্ব। এই তত্ত্ব প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব হিউম্যান নেচার’-এ। এতে বলা হয়েছে, অনেক সময় একজন নারী অন্য নারীর পছন্দ বা সিদ্ধান্ত অনুসরণ করেন। বিশেষ করে তরুণ বয়সী নারীরা বিবাহিত পুরুষদের অভিজ্ঞ, দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য মনে করেন।
নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হন—এর কিছু কারণ হতে পারে:
* যে পুরুষ একজন নারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছেন, তাকেই অন্য নারীরাও অনেক সময় উপযুক্ত মনে করেন। এমন পুরুষকে তারা নিরাপদ ও নির্ভরযোগ্য পছন্দ হিসেবে ভাবেন।
* সম্পর্কিত পুরুষদের অনেক নারী বিশ্বাসযোগ্য মনে করেন। তাদের মতে, এই পুরুষ ইতোমধ্যে সম্পর্কের দায়িত্ব ও প্রতিশ্রুতি পালনের প্রমাণ দিয়েছেন।
* বিবাহিত পুরুষদের অভিজ্ঞতা ও মানসিক পরিপক্বতা তাদের আরও আকর্ষণীয় করে তোলে। গবেষণা বলছে, তারা সম্পর্কের জটিলতা ভালোভাবে সামলাতে পারেন।
* অবিবাহিত পুরুষদের মধ্যে চঞ্চলতা বেশি থাকে, যা অনেক নারীর কাছে অস্বস্তিকর। অন্যদিকে, যারা আগে সম্পর্কের মধ্য দিয়ে গেছেন, তারা নতুন সম্পর্কে পা রাখার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। এতে এক ধরনের স্থায়ীত্বের ইঙ্গিত পাওয়া যায়।
* বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক অনেক সময় একধরনের নিষিদ্ধ আবেগ তৈরি করে। যদি তারা কোনো নারীর জন্য ঝুঁকি নিতে রাজি হন, তা অনেক নারীর কাছে সাহসিকতা ও আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ায়।
তবে এসব ব্যাখ্যা ও গবেষণা তত্ত্বমূলক হলেও বাস্তব জীবনের সম্পর্ক অনেক বেশি জটিল ও বৈচিত্র্যময়। কে কার প্রতি আকৃষ্ট হবেন, কার সঙ্গে রসায়ন তৈরি হবে—তা নির্ভর করে ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর।
আপনার অভিজ্ঞতা কী বলে? আপনি কি কখনও এমন পরিস্থিতি দেখেছেন বা অনুভব করেছেন? মন্তব্যে জানাতে পারেন।
প্রতিবেদক: সোহাগ

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬