
রিপোর্টার

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
ঘটনাবলি
৬২১ সালে হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।
৭৫০ সালে খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্য দিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান ঘটে।
৭৮৮ সালে মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত হয়।
১৫৭৬ সালে হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৮২৩ সালে ভারতের তৈরি প্রথম জাহাজ ‘ডায়না’ কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৩২ সালে সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।
১৮৭৮ সালে ব্রিটেন সাইপ্রাস দখল করে।
১৮৮২ সালে ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমাবর্ষণ করা হয়।
১৮৮৯ সালে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯১৯ সালে নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৯২১ সালে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডন ব্র্যাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড গড়েন। পরে টেস্টে সেটিই ৩৩৪ রানের সর্বোচ্চ ইনিংসে রূপ নেয়।
১৯৪১ সালে মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬০ সালে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। একই বছরে জাইরের কাতাঙ্গা প্রদেশের স্বাধীনতার চেষ্টা চালানো হয়।
১৯৬২ সালে টেলস্টার উপগ্রহের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।
১৯৮২ সালে বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে হারিয়ে ইতালি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।
১৯৯০ সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
১৯৯১ সালে জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজীর মৃত্যু হয়।
১৯৯৫ সালে সেব্রেনিৎসা শহরে ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সার্ব চরমপন্থীদের হাতে নিহত হন।
১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
২০০০ সালে নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরণে ২০০ জন নিহত হন।
২০০২ সালে চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হন।
২০০৬ সালে ভারতের মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলায় ২০৯ জন নিহত হন।
২০১১ সালে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বড়তাকিয়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন প্রাণ হারান।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
জন্ম
আজকের দিনে জন্মগ্রহণ করেন স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস, ইংরেজ লেখক ও নাট্যকার রবার্ট গ্রীনে, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডামস, নোবেলজয়ী পদার্থবিদ আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, লেজার রশ্মির উদ্ভাবক থিওডর মেইম্যান, কবি আল মাহমুদ, গেরিলা যোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী আজাদ, লেখিকা ঝুম্পা লাহিড়ী, চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমাসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
মৃত্যু
আজকের দিনে মৃত্যুবরণ করেন মিশরীয় পণ্ডিত মোহাম্মদ আবদুহ, মার্কিন সুরকার জর্জ গেরশ্বিন, তৃতীয় আগা খান সুলতান মুহাম্মদ শাহ, নোবেলজয়ী লেখক পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অভিনেতা লরেন্স অলিভিয়ে, সাহিত্যিক ভীষ্ম সাহনী, ইতিহাসবিদ অধ্যাপক এবিএম হোসেনসহ আরও অনেকে।
ছুটি ও দিবস
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৬ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
১৫ আগস্ট ২০২৬

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অর্থ সঞ্চয় কেবল বেশি আয় করার ওপর নির্ভর করে না বরং সঠিক পরিকল্পনা, খরচ নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ব্যয়ই মূল চাবিকাঠি। অনেকেই মাস শেষে টাকা শেষ হয়ে যাওয়ায় হতাশ হন, অথচ কিছু সহজ নিয়ম মানলে আর্থিক স্থিতিশীলতা সহজেই অর্জন করা যায়।
৩ মার্চ ২০২৬