
রিপোর্টার

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ।
বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আকর্ষণীয় ফিচারের কথা বলে তৈরি কিছু অ্যাপের ভেতরে ক্ষতিকর প্রোগ্রাম লুকিয়ে রাখা হচ্ছে। এগুলো ফোনে প্রবেশের পর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এমন অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যেতে পারে।
যেসব অ্যাপ নিয়ে সতর্ক করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অ্যামেজিং ওয়ালপেপার, হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড, সেম লঞ্চার ও লাইভ ওয়ালপেপার, কুল ইমোজি এডিটর ও স্টিকার, সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার, ব্লাড প্রেসার চেকার, ভ্লগ স্টার ভিডিও এডিটর, ওয়াও বিউটি ক্যামেরা এবং ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম।
সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন জার্নালের তথ্য অনুযায়ী, গত এক দশক ধরে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্য। এর কারণ হিসেবে অ্যান্ড্রয়েডের উন্মুক্ত কাঠামো এবং সহজে পরিবর্তনযোগ্য হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক হওয়া জরুরি। অ্যাপটির রেটিং, ব্যবহারকারীদের মন্তব্য এবং ডাউনলোডের সংখ্যা যাচাই করতে হবে। একই ধরনের একাধিক অ্যাপ থাকলে তুলনামূলক বেশি ডাউনলোড ও ভালো রেটিং পাওয়া অ্যাপ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, প্রতি সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ৬ পয়সা।
১৫ ঘণ্টা আগে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।
১ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE-এর একজন সক্রিয় সদস্য।
১ দিন আগে

মিরসরাইয়ে অসুস্থ বিএনপির একনিষ্ঠ সমর্থক মকু মিয়াকে দেখতে গেছেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। রোববার (২২ নভেম্বর) মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় তিনি করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মকু মিয়ার খোঁজখবর নেন।
১ দিন আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
২ দিন আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
২ দিন আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ দিন আগে