রিপোর্টার

দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ দুই দফার কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
নেপালসহ কয়েকটি দেশে অনুভূত কম্পন
ভূমিকম্পের কম্পন শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে কম্পন টের পান বাসিন্দারা।
সকালে হঠাৎ পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন।
হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ, সোনার দাম এখন দুই লাখ টাকার একেবারে কাছাকাছি।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে হলেও ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ১৪ পয়সা।
১২ ঘণ্টা আগে

জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো দলিলের সত্যতা এবং বিক্রেতার মালিকানা যাচাই করা। কারণ, সরকারি সিল, স্বাক্ষর কিংবা নিবন্ধন নম্বর থাকলেই কোনো দলিল আসল—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। জাল দলিল তৈরি করে জমি বিক্রি, একই জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা ভুয়া মালিকানা দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটতে পারে।
১২ ঘণ্টা আগে

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস।
১২ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার হতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে। তবে পুরো শীত মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে।
১৩ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ।
১৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুরাতন বিশ্বরোডের মান্নান ভবনের পঞ্চম তলায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম।
১৫ ঘণ্টা আগে

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
১ দিন আগে