দুই মিনিটের ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ দুই দফার কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ | বিস্তারিত