Earthquake Alert ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভূমিকম্পের আগাম সতর্কতা পেতে গুগলের অ্যালার্ট চালু করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও ভূমিকম্পের নির্দিষ্ট সময় ও স্থান আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব নয়, তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন অনেক ক্ষেত্রেই কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়। আর এই অল্প সময়ই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় সুযোগ।
১৮ জুলাই ২০২৬, ২১:২৬ | বিস্তারিত

কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: ভুটানে পরপর তিনটি ভূমিকম্পের ঘটনায় কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রোববার (৭ জুন) দিবাগত রাতে সংঘটিত এই ভূমিকম্পগুলোর মধ্যে প্রথমটি ছিল সবচেয়ে শক্তিশালী, যার প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে ঢাকা ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।
৮ জুন ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, বিশেষজ্ঞদের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অঞ্চলগুলোতে এমন সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকে প্রায় ৭ মাত্রা বা তার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প উৎপন্ন হতে পারে। এমন ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটার আশঙ্কা রয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ | বিস্তারিত

৫.৬ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের কিছু অংশে শুক্রবার ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পেশোয়ার, ইসলামাবাদসহ কয়েকটি শহরেও কম্পনের প্রভাব লক্ষ্য করা গেছে। জিউ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ৭৩ কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের উৎপত্তি। এখন পর্যন্ত হতাহতের বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, মালাকান্দ, হাঙ্গু, কোহাট, বাজাউর এবং সোয়াতের বাসিন্দারাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। আবহাওয়া অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে মানুষের মধ্যে সামান্য ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ | বিস্তারিত

রোজার দ্বিতীয় দিনেও ভূমিকম্প দেশে: কতো মাত্রার-উৎপত্তি স্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সিলেটের রেশ কাটতে না কাটতেই দেশের উত্তর-পূর্বাঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪.১ মাত্রার ভূমিকম্প ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। কম্পনের বিস্তারিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবারের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকা। রাজধানী ঢাকার ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ | বিস্তারিত

সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: একই দিনে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, যে ফল্টে এই কম্পন হয়েছে সেটি অত্যন্ত সক্রিয় হওয়ায় আগামী ২৪ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যে আবারও বড় ধরনের কম্পন বা আফটার শকের আশঙ্কা রয়েছে। গবেষকদের সতর্কবার্তা কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউএসজিএসের তথ্য বিশ্লেষণ করে জানান, ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ | বিস্তারিত

দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
নিজস্ব প্রতিবেদক: হাসান: বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যা মুহূর্তের মধ্যেই জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূমিকম্পে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। যদিও এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত, তবে রাতের বেলায় হওয়ায় অনেকেই কম্পনটি স্পষ্টভাবে অনুভব করেন। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক সিস্টেম জানিয়েছে, ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬ | বিস্তারিত
