
রিপোর্টার

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও ভূমিকম্পের নির্দিষ্ট সময় ও স্থান আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব নয়, তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন অনেক ক্ষেত্রেই কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়। আর এই অল্প সময়ই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় সুযোগ।
এই সুবিধা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে গুগল। অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা নামে বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্প শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। ফলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার বা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়।
কীভাবে কাজ করে এই ব্যবস্থা?
বিশ্বজুড়ে থাকা কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কম্পন শনাক্তকারী সেন্সরের তথ্য বিশ্লেষণ করে গুগল। কোনো এলাকায় একাধিক ফোন একই ধরনের কম্পন শনাক্ত করলে সেটি বিশ্লেষণ করে সম্ভাব্য ভূমিকম্প শনাক্ত করা হয়। এরপর আশপাশের ব্যবহারকারীদের ফোনে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠানো হয়।
ভূমিকম্পের কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকা মানুষ এভাবে কয়েক সেকেন্ড সময় পেতে পারেন নিরাপদ পদক্ষেপ নেওয়ার জন্য।
যেভাবে চালু করবেন ভূমিকম্প সতর্কতা
ফিচারটি চালু করতে—
ফোনের সেটিংস-এ যান।
নিরাপত্তা ও জরুরি অবস্থা অপশনে প্রবেশ করুন।
ভূমিকম্প সতর্কতা অপশনে ট্যাপ করুন।
ফিচারটি বন্ধ থাকলে চালু করে দিন।
কিছু ফোনে এই অপশনটি অবস্থান বা উন্নত সেটিংস অংশেও থাকতে পারে।
যেসব শর্ত পূরণ থাকতে হবে
এই সুবিধা পেতে অবশ্যই—
ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
অবস্থান সেবা চালু রাখতে হবে।
সর্বশেষ গুগল প্লে সার্ভিসেস ইনস্টল থাকতে হবে।
ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত হতে হবে।
দুই ধরনের সতর্কবার্তা
গুগল সাধারণত দুই ধরনের সতর্কতা পাঠায়।
সতর্ক থাকুন বার্তা: তুলনামূলক কম মাত্রার ভূমিকম্পে ব্যবহারকারীকে সতর্ক থাকতে বলা হয়।
তাৎক্ষণিক ব্যবস্থা নিন বার্তা: শক্তিশালী ভূমিকম্পের ক্ষেত্রে পুরো পর্দাজুড়ে সতর্কবার্তা দেখা যায় এবং উচ্চ শব্দের মাধ্যমে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইফোন ব্যবহারকারীদের জন্য
এই সুবিধা মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরি। তবে আইফোন ব্যবহারকারীরা স্থানীয় সরকারি জরুরি সতর্কতা ব্যবস্থা বা তৃতীয় পক্ষের ভূমিকম্প সতর্কতা অ্যাপ ব্যবহার করতে পারেন।
ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু আগাম সতর্কতা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারে। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই দেখে নিন, আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ ফিচারটি চালু আছে কি না।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৪ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে