
হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস।
গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মেয়র গলির সুলতানিয়া ইসলামিক একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে ৩০ পারা গ্রুপে সাতজন প্রতিযোগী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে স্থান পেয়েছে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে সে।আনাসের এ অর্জনে আনন্দিত ও গর্বিত বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসা পরিবার।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ফয়েজ উল্ল্যাহ বলেন, তার এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতা। পবিত্র কোরআন হিফজের ক্ষেত্রে তার এ অর্জন মাদরাসা ও মিরসরাইয়ের জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও আনাস ফাইয়াজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসাসহ মিরসরাইয়ের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা। জাতীয় পর্যায়ে তার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চাই।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার হতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে। তবে পুরো শীত মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ।
৩ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুরাতন বিশ্বরোডের মান্নান ভবনের পঞ্চম তলায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম।
৩ ঘণ্টা আগে

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
২২ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
১ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
১ দিন আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
১ দিন আগে