
চট্টগ্রামের মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুরাতন বিশ্বরোডের মান্নান ভবনের পঞ্চম তলায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। প্রধান মেহমান ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং শান্তিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনছারী বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন হিফজ করার পাশাপাশি এর অর্থ, শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিশুদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক ভূমিকা রাখতে হবে। কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানসম্মত হিফজ শিক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি মাদ্রাসাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন পরিবেশে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের প্রাথমিক সবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, হিফজ শিক্ষার পরিবেশ এবং সন্তানদের নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার হতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে। তবে পুরো শীত মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে।
৬ মিনিট আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ।
১ ঘণ্টা আগে

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
২০ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
২০ ঘণ্টা আগে

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
১ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
১ দিন আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
১ দিন আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
১ দিন আগে